ক্যাম্পাস

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ভিসি অবরুদ্ধ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ভিসি অবরুদ্ধ

ছবি: সংগৃহীত


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার (আজ) সকালে ভোট স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে নামেন। একপর্যায়ে উপাচার্য (ভিসি) ভবনে তালা ঝুলিয়ে তাঁকে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পৌনে নয়টার দিকে জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি জানাজানি হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শোকাবহ পরিস্থিতির কারণে আজকের জকসু নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটের অগ্রগতি ও পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ভোট স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। ‘একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের দিকে অগ্রসর হয়।

বিক্ষোভ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদার করে। প্রশাসনিক ভবনের প্রতিটি ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘মানি না মানব না, অবৈধ সিদ্ধান্ত মানব না’, ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’—সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা উপাচার্যকে তাঁর কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন
জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পর, আগামীকাল থেকে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য মহোদয়ের সাথে এক জরুরি বৈঠক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ২টি দাবি উপস্থাপন করা হয়।দাবি দুটি হলো:১. আইডি

২৩ ঘন্টা আগে


‘সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শিবিরকে রক্ষা করেছে ছাত্রদল’: জবি ছাত্রদল
‘সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শিবিরকে রক্ষা করেছে ছাত্রদল’: জবি ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরকে ‘সাধারণ শিক্ষার্থীদের হামলা’ থেকে ছাত্রদল রক্ষা করেছে বলে দাবি করেছেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সকাল থেকে ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এ...

১ দিন আগে


জবি-ঢাকা কলেজের পর উত্তপ্ত আলিয়া মাদরাসা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন
জবি-ঢাকা কলেজের পর উত্তপ্ত আলিয়া মাদরাসা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সাধারণ শিক্ষার্থীদের ভাষ্য, হল দখলকে কেন্দ্র করে

২ দিন আগে


জবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
জবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গুরুত্বসম্পন্ন এ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom