জাতীয়

ঝিকরগাছায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণেরঅভিযোগে ছাত্রদলের ৪ যুবক আটক

৬ মাস আগে


ঝিকরগাছায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণেরঅভিযোগে ছাত্রদলের ৪ যুবক আটক

ছবি: সংগৃহীত


যশোরের ঝিকরগাছা উপজেলায় ফুল বাগান দেখানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

৯৯৯-এ কল পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যার দিকে অভিযুক্ত চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন, শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি এবং উজ্জ্বল হোসেনের ছেলে আমিনুর রহমান। তাদের মধ্যে মামুন হোসেন বাপ্পি গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আরাফাত ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

ওসি বাবলুর রহমান খান জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী তরুণীকে থানায় রাখা হয়েছে এবং মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম রানা বলেন, “কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই।” তিনি আরও জানান, অভিযুক্ত দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ, সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ, সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ

থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও...

৭ ঘন্টা আগে


মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী

আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।রিজভী দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার...

৮ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা
প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা

টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছিল বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এতে বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিশুর পড়াশোনা। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বিদ্যালয়টি পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় আবারও শিক্ষার আলো ফিরতে শুরু করেছে দুর্গম ওই পাহাড়ি জনপদে।আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড়ে...

৮ ঘন্টা আগে


রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার

দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।স্থায়ী...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom