আইন-আদালত

জামালপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

৯ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জামালপুর সদর উপজেলায় আড়াই বছর আগে সংঘটিত এক নৃশংস ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

রায় প্রদান করেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম, বুধবার দুপুরে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:

  • সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন

  • আলী আকবরের ছেলে মুনছুর আলী

  • একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন

অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানিয়েছেন, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন ভিকটিম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom