আন্তর্জাতিক

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন অঞ্চলে সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন অঞ্চলে সাইরেন

ছবি: সংগৃহীত


ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং সাধারণ নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে। এরপর জেরুজালেম, বীরসেবা এবং তেলআবিবের নিকটবর্তী এলাকাসহ বিস্তৃত অঞ্চলে সাইরেন বাজতে শুরু করে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেলআবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও সতর্কতামূলক সাইরেন শোনা গেছে। হামলার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা চালানো হয়।

সাম্প্রতিক এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরান ওই হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

অন্যদিকে, ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল সোমবার সকালে রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর পরপরই ইরান নতুন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তবে সর্বশেষ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উভয় পক্ষের সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলো।

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলার এ ধারা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরও বাড়তে পারে। কূটনৈতিক মহলও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

১৩ ঘন্টা আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

১৮ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

১৯ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom