আন্তর্জাতিক

ইরানে ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ ও হ্রাসের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


ইরানে ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ ও হ্রাসের অনুমোদন

ছবি: সংগৃহীত


ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ি ২ হাজারেরও বেশি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, হ্রাস বা পরিবর্তনের অনুমোদন দিয়েছেন। বিচার বিভাগের প্রধানের অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত দেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) খামেনেয়ির কাছে পাঠানো প্রস্তাব অনুমোদন করেন বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি এজেই। এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাধারণ ও বিপ্লবী আদালত, সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থা এবং সরকারি দণ্ডপ্রতিষ্ঠানগুলোতে দণ্ডিত মোট ২ হাজার ১০৮ জন ব্যক্তি এই ক্ষমা বা সাজা হ্রাসের সুবিধা পাচ্ছেন। এর মধ্যে কারও সাজা সম্পূর্ণ মওকুফ করা হয়েছে, কারও সাজা কমানো হয়েছে এবং কারও ক্ষেত্রে সাজা পরিবর্তন করা হয়েছে।

বিচার বিভাগের প্রধান শাবান মাসের ধর্মীয় উৎসব এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বিজয়ের ৪৭তম বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতার কাছে চিঠির মাধ্যমে এই অনুরোধ জানান।

ইরানে ঐতিহ্যগতভাবে প্রধান ধর্মীয় ও জাতীয় দিবসগুলোতে এ ধরনের সাধারণ ক্ষমা বা সাজা হ্রাসের উদ্যোগ নেওয়া হয়। দেশটির আইন অনুযায়ী, বিচার বিভাগের প্রধান নির্দিষ্ট মানদণ্ডে যোগ্য বিবেচিত বন্দিদের তালিকা প্রস্তুত করে সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদনের জন্য পাঠান। অনুমোদন মিললে সংশ্লিষ্ট বন্দিরা ক্ষমা বা সাজা হ্রাসের সুবিধা পান।

বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ একদিকে মানবিক বিবেচনা থেকে নেওয়া হলেও অন্যদিকে তা জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি জোরদারের প্রতীক হিসেবেও দেখা হয়।


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

১৩ ঘন্টা আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

১৮ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

১৯ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom