রাজনীতি

ঈদসামগ্রী বিতরণ নিয়ে বিতর্ক, চীনা দূতাবাসের উদ্বেগ

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


রাজধানীর ঢাকা-১৫ আসনে ঈদসামগ্রী বিতরণকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। চীন দূতাবাসের দেওয়া এই সহায়তাকে “যৌথ উদ্যোগ” হিসেবে উল্লেখ করায় আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু কনটেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দূতাবাস।

গত মঙ্গলবার ঢাকার মিরপুর-১০ এলাকার একটি বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এক হাজারের বেশি মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দূতাবাসের কর্মকর্তারা।

বিতর্কের সূত্রপাত হয় জামায়াতে ইসলামীর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে, যেখানে বলা হয়-চীন ও জামায়াতের “যৌথ উদ্যোগে” ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। এ দাবির পরই বিষয়টি আলোচনায় আসে।

পরে রাত ১১টা ৫ মিনিটে চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রদূত একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন বটে, তবে এ বিষয়ে সামাজিক মাধ্যমে প্রচারিত কিছু কনটেন্ট বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতি অব্যাহত রয়েছে এবং তারা নির্বাচিত সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করে দূতাবাস।

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom