‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা ফেরত, গণভোটে ‘না’ মানে দিল্লির দালালি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, একটি রাজনৈতিক পক্ষ গণভোটে ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে। ‘না’ মানে হচ্ছে দিল্লির দালালি করা এবং বিচারিক হত্যাকাণ্ডকে সমর্থন দেওয়া। আর গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া।
বৃহস্পতিবার সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’-এর আয়োজনে অনুষ্ঠিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।
এর আগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
গণজমায়েতে বক্তব্যে সাদিক কায়েম বলেন, কৃষক, শ্রমিক ও রিকশাচালকের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়। সেই সাধারণ মানুষের সন্তানদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে তোলার পরিবেশ তৈরি করাই ‘হ্যাঁ’-এর মূল উদ্দেশ্য। তিনি বলেন, ‘হ্যাঁ’ মানে বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতির মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা।
গণভোট প্রসঙ্গে তিনি দাবি করেন, ছাত্রসমাজ ও সাধারণ জনগণ ইতোমধ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রথম সিলই পড়বে ‘হ্যাঁ’-এর পক্ষে।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক পক্ষ ‘না’-এর পক্ষে অবস্থান নিয়ে ভারতের স্বার্থ রক্ষা এবং পুরোনো গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসেছে। তিনি বিএনপির প্রতি ভুল সংশোধন করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে দ্রুত ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় নামার আহ্বান জানান।
সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে যেন কোনো চাঁদাবাজ ও জালিমের হাতে দেশের ক্ষমতা না যায়, সে জন্য ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।
গণজমায়েতে আরও উপস্থিত ছিলেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু জিএস সাঈদ বিন হাবীব, জাকসু জিএস মাজহারুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতৃবৃন্দ। এছাড়া সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং ছাত্রশিবিরের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
এদিকে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ চার রাস্তার সংযোগস্থল চৌহাট্টা পয়েন্টের মধ্যখানে (জিন্দাবাজারমুখী অংশে) গণজমায়েত আয়োজন নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলে এ ধরনের জমায়েত কতটা যৌক্তিক—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। গণজমায়েত চলাকালে জিন্দাবাজারমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
২ ঘন্টা আগে
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...
১ দিন আগে
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...
২ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযান টের পেয়ে গাড়ির চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের...
২ দিন আগে
