হিরো আলমকে হামলার মামলায় দুই আসামির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডার আফতাবনগরে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির জামিন বাতিল করেছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।
জামিন বাতিল হওয়া আসামিরা হলেন— কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি এবং সাদিয়া রহমান মিথিলা।
বুধবার বাদীপক্ষের আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী হিরো আলম।
বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা জানান, জামিনে থাকা অবস্থায় আসামিরা হিরো আলমকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে হিরো আলম একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। এছাড়া আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
হামলার বিবরণ
এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আফতাবনগরের মেইন রোড দিয়ে হাঁটার সময় হিরো আলমের পথরোধ করে এজাহারনামীয় আসামিদের নির্দেশে আসা তিনটি মোটরসাইকেলে ছয়জন অজ্ঞাত ব্যক্তি। পরে তাকে জোর করে পাশের কাশবনে নিয়ে যাওয়া হয়।
সেখানে আসামি ম্যাক্স ওভি হাতে থাকা কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করতে গেলে হিরো আলম বাম হাতে ঠেকাতে গিয়ে গুরুতর জখম হন। আরেকজন আসামির লোহার স্কেল দিয়ে আঘাত করলে তার ডান হাতের কনুইতে আঘাত লাগে এবং রক্তাক্ত হন। এরপর হাতের লাঠি দিয়ে মাথায় আঘাত করা হলে কপালের বাম দিকে জখম হয়।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলেন। যাওয়ার সময় তারা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় হিরো আলম হাসপাতালে চিকিৎসা নেন।
ওই ঘটনার পর ৫ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন হিরো আলম।
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...
১০ ঘন্টা আগে
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা
১১ ঘন্টা আগে
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
১ দিন আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
১ দিন আগে
