গুঞ্জনের অবসান, বিয়েবন্ধনে জেফার রহমান ও রাফসান সাবাব
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও টেলিভিশন উপস্থাপক রাফসান সাবাব অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জন ও আলোচনা শেষে এই বিয়ের মাধ্যমে সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান নিলেন তারা।জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ-বিদেশে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি ছড়িয়ে পড়লেও দুজনই বরাবরই এসবকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতেও তারা অনাগ্রহ দেখিয়েছেন।তবে রাফসান সাবাবের প্রথম স্ত্রী সানিয়া সুলতানা এশার সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর এই গুঞ্জন নতুন করে জোরালো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিচ্ছেদের বিষয়টি জানান রাফসান। এরপর থেকেই নেটিজেনদের একাংশ ওই বিচ্ছেদের পেছনে জেফার রহমানের সঙ্গে তার সম্পর্ককে দায়ী করতে শুরু করেন।এ নিয়ে সমালোচনা ও বিতর্ক বাড়লে একটি ভিডিও বার্তায় রাফসান সাবাব নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, বিচ্ছেদের সিদ্ধান্তটি দুই পরিবারের সম্মতি ও সাবেক স্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমেই নেওয়া হয়েছে এবং এর সঙ্গে অন্য কারও কোনো সংশ্লিষ্টতা নেই।জেফার রহমানও একাধিকবার গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে স্পষ্ট করে বলেন, পাবলিক মন্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ওপর ভিত্তি করে প্রেমের গল্প বানানো ঠিক নয়। তিনি জানান, রাফসানকে তিনি ক্যারিয়ারের শুরু থেকেই চেনেন। একসঙ্গে কাজ, শো এবং বন্ধুত্বপূর্ণ আড্ডার কারণে তাদের ঘনিষ্ঠতা স্বাভাবিক—এটিকে প্রেমের সম্পর্ক বলে ব্যাখ্যা করা হাস্যকর।তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক নিয়ে জল্পনা থামেনি। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর রাফসান আবার বিয়ের সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত সেই গুঞ্জনই বাস্তব রূপ নেয়। এতদিন যাদের সম্পর্ককে কেবল ‘ভালো বন্ধুত্ব’ হিসেবে ব্যাখ্যা করা হতো, তারা এবার নতুন জীবনের পথে একসঙ্গে হাঁটা শুরু করলেন।জেফার রহমান সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত। অন্যদিকে রাফসান সাবাব উপস্থাপনা ও বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকমহলে পরিচিত মুখ। তাদের বিয়ের খবরে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে।
-696757c3f3c7c.jpg)
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...
৩ ঘন্টা আগে
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা
৩ ঘন্টা আগে
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
২০ ঘন্টা আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
১ দিন আগে
