বিশেষ সংবাদ

গুলশান হত্যা মামলা: কনটেন্ট ক্রিয়েটর ফাহিম চৌধুরীর জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। তবে এদিন জামিন শুনানির সময় আসামিকে আদালতে হাজির করা হয়নি।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে রাখার পূর্বের আদেশ বহাল রাখা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেট এলাকায় ছাত্র-জনতার মিছিল চলাকালে গুলিতে আহত হন মো. ইমরান। পরে তাকে ইউনাইটেড হাসপাতাল এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২৫ এপ্রিল গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এর আগে গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও কিছু শিক্ষার্থী আর এস ফাহিম চৌধুরীকে আটক করে। পরে তাকে বাংলাদেশ পুলিশ এর শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় নেওয়া হয়।

সোমবার (৩০ মার্চ) এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom