গণতন্ত্রে উত্তরণে সংস্কার জরুরি: ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার
অনলাইন ডেস্ক
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডরস (এওএফএ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী বছর নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে। ইউরোপীয় ইউনিয়ন এই নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য আগ্রহী।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলা সফরের সময় তিনি তরুণ প্রজন্মের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা লক্ষ্য করেছেন। এখন সময় এসেছে তরুণদের স্বপ্ন পূরণের। এ জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং উন্নয়ন সহযোগীদের একসঙ্গে কাজ করা উচিত।
রাষ্ট্রদূত মিলার জানান, বাংলাদেশ এখন রাজনৈতিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতা দিতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, গণতন্ত্রের পথে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়া জরুরি এবং এর জন্য রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার
৩৩ মিনিট আগে
র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...
১ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...
৪ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
৮ ঘন্টা আগে
