জাতীয়

এসকে সিনহা ছিলেন আল্লামা সাইদী জুডিশিয়ারি কিলিং এর প্রধান কুশীলব: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

১১ মাস আগে


এসকে সিনহা ছিলেন আল্লামা সাইদী জুডিশিয়ারি কিলিং এর প্রধান কুশীলব: মাহমুদুর রহমান

শহীদ আল্লামা সাইদীর ২য় মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৪ ফেব্রুয়ারী রাজধানী পিজি হাসপাতালের অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক নায়েবে আমীর এবং বাংলাদেশের কিংবদন্তি মুফাস্সিরে কুরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে শহীদ আল্লামা সাইদী ফাউন্ডেশন ও পিরোজপুর ফোরাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন,কারাবন্দী একত্রে থাকা অবস্থায় সাইদী ভাইকে পেয়েছি,তিনি ছিলেন স্নেহশীল পিতা কারাগারে থেকেও সন্তান ও নাতিদের ব্যাপারে চিন্তা করতেন। আমার দেশে প্রথম প্রকাশিত স্কাইপি কেলেংকারীতে প্রমানিত হয়েছিলো এই বিচার বিভাগ জুডিশিয়ারি কিলিংয়ের মাধ্যমে জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে। এ সময়ে তিনি অভিযোগ করেন,সাবেক বিচারপতি এসকে সিনহা জুডিশিয়াল কিলিং এর প্রধান কুশীলব হিসেবে সে সময় দায়িত্ব পালন করেছেন। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ইসলামী শক্তিকে দূর্বল করতে যুদ্ধাপরাধ ও জংগীবাদ ন্যারেটিভ তৈরি করেছিলো। ছাত্র-জনতার গনঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা রক্ষার জন্য আলেমদের ঐক্য জরুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, আল্লামা সাইদী একটি ইতিহাস, জামায়াত নেতৃবৃন্দ ও বিএনপি নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে বিচারিক হত্যাকান্ড করা হয়েছে এবং হত্যাকান্ডের সাথে যারা জড়িত ছিলো তাদের সকলকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশ্ব বরেন্য আলেম মাওলানা সাইয়েদ কামালুউদ্দীন জাফরী, আল্লামা সাইদীর স্মৃতিচারণে তিনি বলেন, তিনি ছিলেন বিনয়ীদের সর্বোচ্চ স্তরের মানুষ এবং কুরআনের একনিষ্ঠ খাদেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক গোলাম আযমের সন্তান বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আযমী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। আল্লামা সাইদীর আইনজীবী এডভোকেট মিজানুল রহমান।

এছাড়া আরো বক্তব্য রাখেন ওলামা বিভাগ ঢাকা মহানগরীর উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ বাশার,পিরোজপুর ফোরামের সভাপতি প্রফেসর এবি এম খায়রুক হক,

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা আব্দুর রব নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা, তিনি বলেন,আল্লামা সাইদী ছিলেন তাকওয়া ও দ্বীনের উপর অটল অবিচল একজন মানুষ।

বক্তব্য রাখেন তরুন ইসলামি বক্তা মাওলানা আব্দুর রহিম মাদানী,শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সন্তান আলী আহমেদ মাবরুর,শহীদ আব্দুস সোবহান সাহেবের সন্তান নেছার আহমেদ নান্নু, বাংলাদেশ মজলিসে মুফাস্সিরিনের নেতা মাওলানা ড.ফখরুদ্দিন,মোকামিয়া দরবারের পীর মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌসী, মাওলানা ক্বারী হাবিবুর রহমান বেলালী,মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা শাহ ওয়ালিউল্লাহ,চরমোনাই পীর মাওলনা ইসহাক (রহ:) সুযোগ্য সন্তান মুহাদ্দীস ফেরদৌস বিন ইসহাক,মাওলানা সাদিকুর রহমান আযহারী,কামরুল ইসলাম সাইদ আনসারী, মুফতী রেজাউল করিম আবরার,আইনজীবী মশিউল আলম, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ বলেন:জালেম মুশরিকরা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেয়েছিলো তাই তারা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করেছে। আগামী নির্বাচনে পিরোজপুরের জনগন ভোটের মাধ্যমে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদীর হত্যার জবাব দিবে। আলোচনা সভার সভাপতিত্ব করেন শহীদ আল্লামা সাইদীর সুযোগ্য সন্তান পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব শামীম বিন সাইদী।


সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ

রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের

২ ঘন্টা আগে


জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

একটি বিপ্লব কখনোই আকস্মিকভাবে জন্ম নেয় না। এটি কোনো একদিনের ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা মানুষের বঞ্চনা, ক্ষোভ, অন্যায়, নিপীড়ন ও মুক্তির আকাঙ্ক্ষার বিস্ফোরিত রূপ। সুপ্ত আগ্নেয়গিরির মতোই ইতিহাসের অন্তরালে নীরবে জমতে থাকে প্রতিবাদের লাভা, যা একসময় বিস্ফোরিত হয়ে বদলে দেয় একটি জাতির ভাগ্য। ২০২৪ সালের...

৩ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি জীবন্ত দলিল। তিনি বলেন, কোনো ত্যাগ বা সংগ্রাম কখনো বৃথা যায় না, ইতিহাসও কখনো মিথ্যা হয় না। জুলাই গণঅভ্যুত্থান সেই সত্যেরই উজ্জ্বল প্রমাণ।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির...

৩ ঘন্টা আগে


জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি পথ হারালে এই জাদুঘরই নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের প্রেরণা জোগাবে।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom