রাজনীতি

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে যোগ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন আখতার হোসেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, মন্ত্রী সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

পোস্টে এনসিপির এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য তুলে ধরে তিনি লেখেন, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’-এই স্লোগানকে সামনে রেখে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে। রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে আয়োজিত ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে বলে জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন জেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংগঠনিক সমাবেশের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও কূটনৈতিক মহলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর উপস্থিতি এনসিপির জন্য তাৎপর্যপূর্ণ বার্তা বহন করতে পারে। এটি সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় দলগুলোর মধ্যে সংলাপ ও যোগাযোগ বৃদ্ধির ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।

উল্লেখ্য, এনসিপি প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে এ আয়োজনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহাবস্থানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom