'দুর্নীতি ও লুটপাটের খেসারত জনগণ দেবে না: বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবি পার্টির হুঁশিয়ারি'
বিদ্যুতের মূল্য ১৫-২০ শতাংশ বৃদ্ধিতে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের জনগণ যখন লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, শিল্প খাতের সংকট এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপে দিশেহারা, তখন বিদ্যুতের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক নির্যাতন চাপিয়ে দেওয়ার শামিল। বিদ্যুৎ আজ কেবল একটি সেবা নয়; এটি কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান। ফলে বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানেই প্রতিটি পণ্য ও সেবার উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক মূল্যস্ফীতিকে আরও উসকে দেওয়া।
নেতৃদ্বয় বলেন, জনগণের ঘাড়ে বারবার মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিয়ে বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট ও নীতিগত ব্যর্থতার দায় এড়ানো যায় না। বছরের পর বছর ভুল পরিকল্পনা, অস্বচ্ছ চুক্তি, অতিরিক্ত সক্ষমতার নামে জনগণের অর্থ অপচয় এবং জবাবদিহিতার অভাবে বিদ্যুৎ খাতকে সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন সেই ব্যর্থতার মূল্য জনগণকে দিতে বাধ্য করা হচ্ছে।
তারা আরও বলেন, একটি কল্যাণমুখী ও জনবান্ধব রাষ্ট্রে অর্থনৈতিক সংকটের সমাধান জনগণের পকেট কেটে নয়, বরং অপচয় ও দুর্নীতি বন্ধের মাধ্যমে করা হয়। কিন্তু সরকার জনগণের জীবনমান রক্ষার পরিবর্তে বারবার তাদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি আরও দুর্বল হবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে।
এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, বিদ্যুৎ খাতের সকল চুক্তি, ব্যয় ও ভর্তুকি ব্যবস্থার পূর্ণাঙ্গ নিরপেক্ষ নিরীক্ষা করতে হবে এবং জনগণের সামনে প্রকৃত তথ্য প্রকাশ করতে হবে। দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে জনগণের ওপর নতুন বোঝা চাপানোর যেকোনো উদ্যোগ গ্রহণযোগ্য নয়।
নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের স্বার্থবিরোধী এই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হলে দেশের সচেতন নাগরিক, ভোক্তা, শ্রমজীবী মানুষ এবং রাজনৈতিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে এবি পার্টি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।
বিশ্বব্যাংক-আইএমএফের আমরা দাস নই, তাদের কথায় বিদ্যুতের দাম বাড়াতে হবে না
বাংলাদেশকে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের শর্ত পূরণের অংশই সরকার বিদ্যুতের ক্ষমতা দিয়েছে।সপ্তাহে (৪ জুন) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর গেটে বিক্ষোভে তিনি বলেন, অর্থমন্ত্রী ইন্টারন্যাশনালকে তহবিল (আইএমএফ)-এর সঙ্গে তার সঙ্গে সঙ্গে বায়তুল মোকাররম-এর সাধারণ মানুষের ওপর নতুন ব্যবস্থা জোরদার করা হবে।এলাকার প্রধান অভিযোগগোলাম...
৪ ঘন্টা আগে
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ
পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৪ জুন) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন সাধারণ মানুষ...
১২ ঘন্টা আগে
ইনকিলাব মঞ্চের সদস্য ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদের আহ্বান রাশেদ খাঁনের
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার (৪ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে প্রয়োজন হলে ইনকিলাব মঞ্চের সদস্যদের পাশাপাশি ওসমান হাদির বড় ভাই শরীফ...
১৩ ঘন্টা আগে
সীমান্তে ‘পুশইন’ গ্রহণযোগ্য নয়, বিজিবিকে শক্তিশালী করার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারী
যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শনকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে কোনো ধরনের জোরপূর্বক অনুপ্রবেশ বা ‘পুশইন’ মেনে নেওয়া হবে না। বুধবার সাদিপুর সীমান্ত এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক পরিচয় নয়, জাতীয় স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, “কে বিএনপি, কে জামায়াত—সেটা দেখার প্রয়োজন নেই।
১ দিন আগে
