কৃষি ও প্রকৃতি

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


{news.title}

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। তবে সংস্থাটি পূর্বাভাসে উল্লেখ করেছে যে, রাতের মধ্যে এই এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজকের (২৪ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল, ২৫ সেপ্টেম্বর, সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom