ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন বরন
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নারী শিক্ষার্থীদের সম্মাননা ও নবীনবরণ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বিকাল ২টা থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি এ কে এম রাফি এবং সঞ্চালনা করেন বিপস্নবী সাধারণ সম্পাদক রায়হান রাব্বি।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন মুর্শিদা। তিনি হঠাৎ ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে না পারলেও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালের ছাত্র আন্দোলন থেকে শুর করে দেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। তিনি বলেন, "কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা যুগিয়ছে শক্তি দিয়েছে বিজয়ালক্ষী নারী।"
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের অসামান্য ভূমিকা ছিল। ১১ জন নারী শহীদ হয়েছেন, যারা ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিবাদ করেছিলেন। শিশু রিয়া গোপ ও শিক্ষার্থী নাইমার নির্মম হত্যাকা- তুলে ধরেন তিনি জানান, জুলাই আন্দোলনে যৌন নিপীড়নের শিকার হয়েছেন অনেক নারী শিক্ষার্থী, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করে নাজমুল হাসান বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আন্দোলনের শুরু থেকে বাংলা ব্লকেড, মিছিলসহ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বিশ্ববিদ্যালয়কে “ছাত্র রাজনীতির আদর্শ মডেল” হিসেবে থাকবে।।
শহীদ শিক্ষার্থী সাজিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জানানো হয়, "চারটি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই একমাত্র যেখানে শিক্ষার্থী শহীদ হয়েছেন।"
অনুষ্ঠানে উপস্থিত নারী শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, তারা আজ কেবল শ্রোতা নন, বরং নেতৃত্বের আসনে আসীন হবার জন্য প্রস্তুত। নারী শিক্ষার্থীরা যদি এখনই নেতৃত্বে উঠে আসে, তাহলে গোটা বাংলাদেশ তাদের পাশে দাঁড়াবে। জুলাই আন্দোলনে ১১ জন নারী শহীদ হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলেন।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সম্মানিত অতিথি, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা এবং ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন
গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পর, আগামীকাল থেকে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য মহোদয়ের সাথে এক জরুরি বৈঠক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ২টি দাবি উপস্থাপন করা হয়।দাবি দুটি হলো:১. আইডি
২৩ ঘন্টা আগে
‘সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শিবিরকে রক্ষা করেছে ছাত্রদল’: জবি ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরকে ‘সাধারণ শিক্ষার্থীদের হামলা’ থেকে ছাত্রদল রক্ষা করেছে বলে দাবি করেছেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সকাল থেকে ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এ...
১ দিন আগে
জবি-ঢাকা কলেজের পর উত্তপ্ত আলিয়া মাদরাসা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সাধারণ শিক্ষার্থীদের ভাষ্য, হল দখলকে কেন্দ্র করে
২ দিন আগে
জবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গুরুত্বসম্পন্ন এ...
২ দিন আগে
