আন্তর্জাতিক

ব্যারেল প্রতি ২০০ ডলার হতে পারে তেলের দাম, ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

৫ মাস আগে


ব্যারেল প্রতি ২০০ ডলার হতে পারে তেলের দাম, ইরানের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত


ইরান হুঁশিয়ারি দিয়েছে, বিশ্বের তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছতে পারে। দেশটির দাবি, আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তেলবাহী জাহাজের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং তেলের বাজার অস্থিতিশীল হচ্ছে।

তেহরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ তাদের মিত্রদের এক লিটার তেলও হরমুজ প্রণালি দিয়ে যাবে না। যদি কোনো জাহাজ বা ট্যাঙ্কার চলাচল করে, তা বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।

হরমুজ প্রণালি বৈশ্বিক তেলের প্রায় ২০ শতাংশ সরবরাহের পথ, যা বর্তমানে সম্পূর্ণ বন্ধ। এতে বিশ্বের তেল বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

জ্বালানি সরবরাহ সচল রাখতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা International Energy Agency (IEA) রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল জরুরি মজুত থেকে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদি সংকটের সমাধান নয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম লাগামছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, ১৯৭০ সালের ঐতিহাসিক তেল সংকটের পর হরমুজ প্রণালিতে চলাচলের এই স্থবিরতা জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে।

 


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

৪৮ মিনিট আগে


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

১৬ ঘন্টা আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

২০ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom