সারাদেশ

বিয়ের অঙ্গীকার অস্বীকার, সেনাসদস্যের বাড়িতে অনশনে তরুণী

অনলাইন ডেস্ক

১৪ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়নে এক সেনা সদস্যের বিরুদ্ধে বিয়ের অঙ্গীকার অস্বীকারের অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত যুবকের বাড়িতে গত ৬ মার্চ থেকে চার দিন ধরে অনশন করছেন মোনালিসা খাতুন।

অভিযোগ অনুযায়ী, সিংগাদ্বার এলাকার বাসিন্দা মোঃ মঞ্জুরুল ইসলাম (২২) বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এবং বর্তমানে বগুড়া সেনানিবাসের ৯ বীর মেকানাইজড ব্যাটালিয়নে কর্মরত। অপরদিকে পশ্চিম আমবাড়ী, হারাটি ইউনিয়ন গ্রামের মোনালিসা খাতুন (১৮) অভিযোগ করেন, ডিসেম্বর মাসে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পরিবারের দাবি, লিখিত অঙ্গীকারনামায় সেনাবাহিনীর অনুমতি নেওয়ার পর বিয়ে সম্পন্ন করার কথা উল্লেখ ছিল এবং দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ১ টাকা। তবে বর্তমানে মঞ্জুরুল ইসলাম বিষয়টি অস্বীকার করছেন।

এই ঘটনায় মোনালিসা খাতুন গত চার দিন ধরে অভিযুক্তের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন। পরিবারের পক্ষ থেকে সদর থানা, লালমনিরহাট-এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে মঞ্জুরুল ইসলাম ফোনে জানিয়েছেন, দুই পরিবারে বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য আলোচনা চলছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom