আন্তর্জাতিক

বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে ৩০ মিনিটে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে

আন্তর্জাতিক ডেস্ক

১২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানের আলি লারিজানি বলেছেন, যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়, তাহলে ৩০ মিনিটেরও কম সময়ে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে। এই হুঁশিয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে দেন।

এর আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উল্লেখ করেছিলেন, “আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করতে পারি, এবং তা পুনর্গঠন করতে তাদের ২৫ বছর সময় লাগবে। তবে আদর্শিকভাবে আমরা সেটা করতে যাচ্ছি না।”

প্রতিক্রিয়ায় লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “যদি তারা সেটা করে, তাহলে আধা ঘণ্টারও কম সময়ে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা মার্কিন সেনাদের শিকার করার যথেষ্ট সুযোগ তৈরি হবে।”

ইরানের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত টানাপোড়েনের মাত্রা আরও বাড়িয়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom