সারাদেশ

বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদী হাসানের

অনলাইন ডেস্ক

১৫ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে।

মাহদীর পক্ষে বিবিসি বাংলাকে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

নোটিশটি পাঠানো হয়েছে BBC-এর মহাপরিচালক টিম ডেভি এবং বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বির-এর কাছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাহদী হাসান। তিনি বলেন, বিবিসি বাংলায় তার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে এবং তার দাবি অনুযায়ী ‘অন্যায় ও মানহানিকর’ তথ্যের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মাহদী জানান, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিবিসি বাংলা তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তার কাছে প্রায় ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

তার অভিযোগ, যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত ওই প্রতিবেদন তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এ কারণে তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom