আন্তর্জাতিক

ভারতের যেকোনো পদক্ষেপের ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

১১ ঘন্টা আগে


ভারতের যেকোনো পদক্ষেপের ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ছবি: সংগৃহীত


খাজা আসিফ বলেছেন, ভবিষ্যতে ভারত যদি কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তান তার আরও কঠোর ও শক্তিশালী জবাব দেবে।

সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

খাজা আসিফ দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ভারতের যে পরাজয় হয়েছে, তা দেশটি দীর্ঘদিন মনে রাখবে। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, আফগানিস্তানে সক্রিয় ভারত-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষ্য, আজাদ জম্মু ও কাশ্মীরে সম্প্রতি যে ধরনের বক্তব্য শোনা যাচ্ছে, তা পাকিস্তান বা কাশ্মীরিদের অবস্থান নয়; বরং ভারতের অবস্থানের প্রতিফলন।

প্রতিরক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ডে অর্থায়ন ও সহায়তা করছেন এবং সেখানে ভারত-সমর্থিত গোষ্ঠীগুলোও সক্রিয় রয়েছে।

এ ছাড়া সম্ভাব্য ‘পানি আগ্রাসন’ মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেওয়া হবে না।


লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকার অভিযোগ এনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান অভিযোগ করেছে, সাম্প্রতিক যুদ্ধবিরতি সমঝোতার শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।শনিবার ইরানের সামরিক বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, হরমুজ...

২ ঘন্টা আগে


হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বেত্রাঘাতের সাজা, দুই বছরের নিষেধাজ্ঞা
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বেত্রাঘাতের সাজা, দুই বছরের নিষেধাজ্ঞা

‘অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’ প্রকাশের অভিযোগে ইরানের জনপ্রিয় গায়িকা পারাস্তু আহমাদি এবং তার সংগীতদলের আট সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাতের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে পারাস্তু আহমাদির ওপর দুই বছরের পেশাগত নিষেধাজ্ঞা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।আদালতের রায়কে ঘিরে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকারকর্মীদের দাবি, এটি শিল্পী...

৫ ঘন্টা আগে


ইসরাইলকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অপরিহার্য ছিল: ট্রাম্পের দাবি
ইসরাইলকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অপরিহার্য ছিল: ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ ও সামরিক সহায়তা না থাকলে ইসরাইল গুরুতর বিপর্যয়ের মুখে পড়তে পারত। তার ভাষায়, “আমার হস্তক্ষেপ না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।”এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে অত্যাধুনিক অস্ত্রব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ এবং বি-২ স্পিরিট বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা প্রদান

১১ ঘন্টা আগে


সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় পাসপোর্ট-ভিসা সেবা ৫ দিনের জন্য স্থগিত
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় পাসপোর্ট-ভিসা সেবা ৫ দিনের জন্য স্থগিত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভারতীয় পাসপোর্ট, ভিসা ও অ্যাটেস্টেশন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নিয়মিত আবেদন গ্রহণ ও অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই পরিবর্তনের অংশ হিসেবে এতদিন দায়িত্বে থাকা বিএলএস ইন্টারন্যাশনাল (বিএলএস আন্তর্জাতিক) এবং এসজিআইভিএস গ্লোবাল (এসজিআইভিএস গ্লোবাল) ২৫ জুনের পর

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom