খেলাধুলা

ভারতের আধিপত্য ক্রিকেটকে শেষ করে দিচ্ছে: শোয়েব আখতার

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ভারত জাতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একতরফা জয়ে শিরোপা জেতার পরও ক্রিকেট বিশ্বে আলোচনা থামছে না। অনেকেই ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করলেও ভিন্ন মত প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তার মতে, ক্রিকেটে ভারতের ক্রমবর্ধমান প্রভাব খেলাটির জন্য ভালো নয়।

ফাইনালে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল–এর বিপক্ষে ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই দাপট দেখিয়ে ৯৬ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। এই জয়ের মাধ্যমে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ–এ টানা দ্বিতীয় এবং রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জেতে তারা।

ম্যাচ শেষে পাকিস্তানি স্ট্রিমিং প্ল্যাটফর্ম Tapmad–এর অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’-তে অংশ নিয়ে ভারতের আধিপত্য নিয়ে সমালোচনা করেন শোয়েব আখতার। তিনি বিষয়টিকে পাড়া-মহল্লার ক্রিকেটের সঙ্গে তুলনা করেন।

শোয়েব আখতার বলেন,
“পাড়ায় সবসময় একজন ধনী ছেলে থাকে। সে গরিব বাচ্চাদের ডেকে বলে-চলো ক্রিকেট খেলি, তবে জিতব কিন্তু আমিই। ভারত আমাদের সঙ্গে ঠিক সেটাই করছে। আট দলের মধ্যে চারটি রাখে, পরে আবার সেখান থেকে তিনটিকে ডাকে এবং শেষ পর্যন্ত সামনে এগিয়ে যায়। তারপর বলে-দেখো, আমি জিতে গেছি। এভাবে তারা পুরো ক্রিকেটটাই শেষ করে দিয়েছে।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ক্রিকেটভক্ত ভারতের বড় জয়ের পর এমন মন্তব্যকে হতাশা বা তিক্ত প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom