জাতীয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে গণভোট অনুষ্ঠিত হবে না

অনলাইন ডেস্ক

১০ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনে কোনো গণভোট অনুষ্ঠিত হবে না।

বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টায় রাজধানীর আগারগাঁও-এর নির্বাচন কমিশন সচিবালয়ে সভা শেষে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোটের কোনো ব্যবস্থা রাখা হবে না।

এ সময় তিনি আরও জানান, নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আট দিন ধরে আনসার সদস্য মোতায়েন থাকবে।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom