জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে রনির বিশ্লেষণ: “ডানে-বাঁয়ে এলোমেলো, কথার ফুলঝুরি নেই”

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে রনির বিশ্লেষণ: “ডানে-বাঁয়ে এলোমেলো, কথার ফুলঝুরি নেই”

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে, ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তার মতে, ড. ইউনূসের “ডান-বাম সবকিছু এলোমেলো” হয়ে গেছে এবং উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, গত এক বছর ধরে যারা ড. ইউনূসকে হেয় করার বা আক্রমণের চেষ্টা করছিলেন, তারা এখন ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছেন। তাদের কথা, আচরণ ও আক্রমণের মাধ্যমে তারা প্রতিনিয়ত ড. ইউনূস ও তার সঙ্গীদের বিব্রত ও পেরেশান করে তুলছেন।

তিনি আরও বলেন, ড. ইউনূসের ডানদিকে যদি বিএনপি এবং বামদিকে জামায়াতকে ধরা হয়, পেছনের দিকে আওয়ামী লীগ এবং সামনে এনসিপিকে (ন্যাশনাল সিটিজেনস পার্টি) ধরা হয়, তাহলে গত তিন মাসে কোনো কিছুই ধারাবাহিকভাবে চলছে না। তিনি বলেন, “আমরা এ পর্যন্ত ড. ইউনূসকে উপলক্ষ করে সরাসরি কিছু বলিনি। আমরা তার কিছু সমালোচনা করেছি, যেমন তার ঋণ মওকুফ করে নেওয়া, গ্রামীণকে সুবিধা দেওয়া, নতুন বিশ্ববিদ্যালয় নেওয়া ইত্যাদি। কিন্তু তাকে ‘চলে যান’ বা ‘আপনার দ্বারা হবে না’—এমন কথা বলিনি।”

তবে ইদানীং কিছু মহল থেকে ‘নো মোর ইউনূস’ বলে তাকে পদত্যাগের আহ্বান জানানো হচ্ছে এবং তার বিরুদ্ধে মিছিলের চেষ্টা করা হচ্ছে। রনি মনে করেন, ২০০৭ সালে ১/১১-এর সময় ড. ইউনূস যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন, ছয়-সাত মাসের মধ্যেই সেই ভাব নষ্ট হয়ে গিয়েছিল। একইভাবে, বর্তমানেও তার রাজনৈতিক অভিলাষ বন্ধ হয়নি এবং তিনি ‘এনসিপি’ নামে একটি দল গঠনের চেষ্টা করছেন। তার সঙ্গে সেই সময় যারা এসেছিলেন, তাদের অনেকেই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গোলাম মাওলা রনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতের গতিপথ, এবং নির্বাচন হবে কি হবে না—এসব বুঝতে হলে ড. ইউনূসের চালচলন, কথাবার্তা ও আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। তার মতে, ক্ষমতার চেয়ারের অলৌকিক ঘটনাপ্রবাহ ওই চেয়ারে বসা ব্যক্তির আচার-আচরণেই প্রতিফলিত হয়।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে বলেন, ২০২৪ সালের এপ্রিল থেকেই তার কথাবার্তায় এলোমেলো ভাব দেখা গিয়েছিল। তিনি কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী, আবার কখনো অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে উঠছিলেন। চীন ও ভারত সফরে প্রত্যাখ্যাত হওয়ার পর দেশে ফিরে তিনি বেশামাল হয়ে পড়েন। সংবাদ সম্মেলনে তার ক্রোধ উপচে পড়ে এবং তিনি ‘রাজাকারের বাচ্চাকাচ্চা’ বলে মন্তব্য করেন। এরপর যখন আন্দোলন শুরু হয়, মেট্রোরেল পুড়িয়ে দেওয়া হয়, তখন মেট্রোরেল দেখতে গিয়ে তার কান্না এবং পরবর্তী কিছু ভিডিও ফুটেজ তার অসহায়ত্ব ফুটিয়ে তোলে। রনি বলেন, “তখনই বোঝা গিয়েছিল যে শেখ হাসিনা ইজ নো মোর (আর নেই)।”

রনি বলেন, ড. ইউনূসের ক্ষমতার স্থায়িত্ব এবং তার অধীনে নির্বাচন হবে কিনা তা বুঝতে হলে তার ডান-বামের অবস্থা দেখতে হবে। তিনি বলেন, “যদি তার ডানে-বামে তাকান... দেখবেন তার ডান-বাম সব এলোমেলো। এনসিপিকে ধরলে দেখবেন গত তিন মাসে কোনো কিছু ঠিক নেই।”

গোলাম মাওলা রনি উপসংহার টানেন যে, যে শক্তি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছিল, সেই প্রতিরক্ষা দেয়াল ভেঙে গেছে। এর ফলে ড. ইউনূসের মধ্যে এক অজানা ভয়, শঙ্কা ও আতঙ্ক তৈরি হয়েছে। এর ফলস্বরূপ তার কথাবার্তায় এলোমেলো ভাব দেখা যাচ্ছে এবং তার সিদ্ধান্তগুলো কেন্দ্র, সচিবালয়, পুলিশ প্রশাসন, বা ব্যাংক পাড়ায় যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না।


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...

২ ঘন্টা আগে


‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...

২ ঘন্টা আগে


‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...

১৫ ঘন্টা আগে


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom