আলোচনা প্রত্যাখ্যান ইরানের, ‘শয়তানের বিরুদ্ধে লড়ছি’-পররাষ্ট্র মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চলমান উত্তেজনার মধ্যে আলোচনা প্রচেষ্টা প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, তারা বর্তমানে ‘শয়তানের বিরুদ্ধে লড়াই’ করছে এবং সরকার এখন প্রতিরক্ষায় মনোনিবেশ করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘যারা কূটনৈতিক পথ অনুসরণের কথা বলে শেষ পর্যন্ত সামরিক পথ বেছে নিয়েছে, তারা আজীবন কলঙ্কিত থাকবে।’
সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তেহরান নিজেকে ‘মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ বলে মনে করে এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি চায় না।
বাঘাই আরও বলেন, ‘ইহুদিবাদী সরকার কোনো বিদ্বেষমূলক কাজ থেকে বিরত থাকে না। আমি আমার আরব বন্ধুদের সাবধানে প্রতিক্রিয়া জানাতে বলছি। যুদ্ধের পরিধি প্রসারিত করতে, ইরানের সুনাম নষ্ট করতে এবং অন্যান্য দেশে অপরাধ সংঘটিত করতে জায়নবাদী সরকার দ্বিধা করবে না।’
তিনি দাবি করেন, ‘ইরান বর্তমানে একমাত্র শক্তি, যারা শয়তানের বিরুদ্ধে লড়ছে।’ এ সময় যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ আখ্যা দেন তিনি।
তবে এ বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের কড়া ভাষ্য আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
১২ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
১৭ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
১৮ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
১৮ ঘন্টা আগে
