জাতীয়

২০২৬-২৭ বাজেটে বড় সংস্কারের ইঙ্গিত, আসছে ‘সম্পদ কর’

অনলাইন ডেস্ক

২ মাস আগে


২০২৬-২৭ বাজেটে বড় সংস্কারের ইঙ্গিত, আসছে ‘সম্পদ কর’

ছবি: সংগৃহীত


আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে সরকার। উচ্চবিত্তদের জন্য নতুন করে ‘সম্পদ কর’ চালু এবং মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার ওপর প্রথমবারের মতো অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব বিষয়ে নির্দেশনা দেন তারেক রহমান।

করমুক্ত আয়সীমা বাড়ানোর পরিকল্পনা

আসন্ন বাজেটে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য কিছু স্বস্তির উদ্যোগও থাকছে। করদাতাদের চাপ কমাতে করমুক্ত আয়ের সীমা বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে ধাপে ধাপে ৪ লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ছাড়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মোটরসাইকেলে নতুন কর

পরিবহন খাতে করের আওতা বাড়াতে মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা (সিসি) অনুযায়ী বার্ষিক কর আরোপের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী-

  • ১১১-১২৫ সিসি: ১ হাজার টাকা

  • ১২৬-১৬৫ সিসি: ৩ হাজার টাকা

  • ১৬৫ সিসির বেশি: ৫ হাজার টাকা

অন্যদিকে ৩,৫০০ সিসির বেশি বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে অগ্রিম আয়কর বর্তমান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার চিন্তা করছে সরকার। তবে ১,৫০০ সিসি পর্যন্ত ব্যক্তিগত গাড়ির ওপর বিদ্যমান ২৫ হাজার টাকার কর অপরিবর্তিত রাখা হতে পারে।

৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হতে পারে। এটি চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি।

সরকারের লক্ষ্য হচ্ছে সরাসরি করের হার না বাড়িয়ে করের আওতা বৃদ্ধি করা এবং উচ্চবিত্ত ও অপ্রদর্শিত সম্পদের ওপর নজরদারি জোরদার করা।

পরিবেশবান্ধব নীতিতে জোর

বাজেটে পরিবেশগত টেকসই উন্নয়নকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবিলায় বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব যানবাহনের জন্য বিশেষ প্রণোদনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

অন্যদিকে রাজস্ব আয় বাড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষার যুক্তিতে তামাকজাত পণ্য ও বিদেশি মদের দাম বাড়ানোর ইঙ্গিতও পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এবারের বাজেটে রাজস্ব বৃদ্ধি, সামাজিক ভারসাম্য এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক নীতির মধ্যে সমন্বয় আনার চেষ্টা করা হচ্ছে।


মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা

সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার

২৬ মিনিট আগে


র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...

১ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...

৪ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom