আন্তর্জাতিক

তেল আবিবে ইসরায়েলের স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

৭ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলি বাহিনীর ‘হা’এলা স্যাটেলাইট’ যোগাযোগ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রটি ছিল ইসরায়েলি যুদ্ধবিমান ও বিমানঘাঁটিগুলোর মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান অবকাঠামো। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-এর অ্যারোস্পেস ফোর্সের একটি বিশেষ অভিযানে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে স্থাপনাটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তাদের দাবি অনুযায়ী, স্থাপনাটি ইসরায়েলের যুদ্ধবিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এ ধরনের স্থাপনা ধ্বংস করা হলে যুদ্ধ পরিচালনা ও বিমানঘাঁটির সঙ্গে সমন্বয়ে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা **আলী খামেনি**সহ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে বলে দাবি করে তেহরান।

ইরানের অভিযোগ অনুযায়ী, ওই অভিযানে দেশটির সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যাতে বহু হতাহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে।

ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের বাহিনী ইসরায়েলি অবস্থান ও আঞ্চলিক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তবে এসব ঘটনার অনেক দাবিই এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom