আন্তর্জাতিক

তেহরানে ভয়াবহ বোমাবর্ষণে অন্তত ৪০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে রাজধানী তেহরানে ভয়াবহ বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর এটিকে সবচেয়ে তীব্র হামলাগুলোর মধ্যে গণ্য করা হচ্ছে। তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। একই দিনে ইরানের অন্যান্য শহরেও হামলার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শহরের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ এতই তীব্র ছিল যে আশপাশের ভবনের জানালা কেঁপে ওঠে। তবে ঠিক কোন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তেহরানের আশপাশের অঞ্চলসহ আরও কয়েকটি শহর-আহওয়াজ, ইসফাহান এবং কারাজ-এই হামলার শিকার হয়েছে। বিশেষ করে কারাজে হামলার কারণে শহরের বিদ্যুৎ সরবরাহের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসফাহানে হামলায় গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কোর তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের রিসালাত স্কয়ারে হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এতে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে, আর এ পর্যন্ত সংঘাতে বেসামরিক নিহতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে

সংবাদ সংস্থা আনাদোলুতাসনিম নিউজ এজেন্সি জানায়, হামলাগুলো সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে চালানো হয় এবং এটি মূলত আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে সংগঠিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর আঞ্চলিক উত্তেজনা দ্রুত বেড়েছে। এর জবাবে ইরান বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে রয়েছে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় সেইসব দেশ যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে।

বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে তেহরানসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom