স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃতদেহের সঙ্গে সেলফি তুলে স্বামী গ্রেফতার
অনলাইন ডেস্ক
ভারতের দক্ষিণাঞ্চল তামিলনাড়ুর তিরুনেলভেলিতে ঘটে নৃশংস এক হত্যাকাণ্ড। নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করার পর মৃতদেহের সঙ্গে সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন অভিযুক্ত স্বামী।
নিহতের নাম শ্রী প্রিয়া, তিনি কোয়েম্বাটোরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার স্বামী বালামুরুগম হোস্টেলেই ঘটিয়েছিলেন হত্যাকাণ্ড। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্বামী স্ত্রীকে পরকীয়া সন্দেহে হত্যা করেছেন।
পুলিশ জানায়, রোববার বিকেলে বালামুরুগম হোস্টেলে পৌঁছান। তিনি নিজের পোশাকে একটি দা লুকিয়ে রেখেছিলেন এবং শ্রী প্রিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁদের মধ্যে তর্কাবর্ত্ত শুরু হয় যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। বালামুরুগম লুকানো দা বের করে শ্রী প্রিয়াকে কুপিয়ে হত্যা করেন।
ঘটনার পর তিনি মৃতদেহের সঙ্গে সেলফি তুলে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করেন এবং স্ত্রীর বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তোলেন। এই ঘটনায় হোস্টেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নৃশংস হত্যাকাণ্ডের পরও বালামুরুগম পালাননি, বরং ঘটনাস্থলেই ছিলেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বালামুরুগম সন্দেহ করতেন, তার স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কের মধ্যে জড়িত ছিলেন।
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...
১০ ঘন্টা আগে
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...
১৭ ঘন্টা আগে
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার
২ দিন আগে
গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক
গাজীপুরের শ্রীপুরে পিস্তলসদৃশ একটি লাইটার দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন, যৌতুক দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ আগস্ট) রাতে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, সম্প্রতি...
৮ দিন আগে
