সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার টাকা ছাপিয়ে কোনো ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা দেবে না। তিনি বলেন, ধাপে ধাপে বাস্তবায়নের ফলে এ উদ্যোগে মুদ্রাস্ফীতির ঝুঁকি থাকবে না।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে, তবে বাস্তবায়নে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সুযোগ-সুবিধা ঢাকাকেন্দ্রিক হওয়ায় মানুষ রাজধানীমুখী হচ্ছে। এ পরিস্থিতি বদলাতে সরকার বিকেন্দ্রীকরণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথাও জানান তিনি।
রাজধানী উন্নয়ন প্রসঙ্গে ঢাকা-কে ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশক নিধন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সারাদেশে মৌলিক নাগরিক সুবিধা সম্প্রসারণে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের
৯ মিনিট আগে
জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
একটি বিপ্লব কখনোই আকস্মিকভাবে জন্ম নেয় না। এটি কোনো একদিনের ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা মানুষের বঞ্চনা, ক্ষোভ, অন্যায়, নিপীড়ন ও মুক্তির আকাঙ্ক্ষার বিস্ফোরিত রূপ। সুপ্ত আগ্নেয়গিরির মতোই ইতিহাসের অন্তরালে নীরবে জমতে থাকে প্রতিবাদের লাভা, যা একসময় বিস্ফোরিত হয়ে বদলে দেয় একটি জাতির ভাগ্য। ২০২৪ সালের...
২৫ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি জীবন্ত দলিল। তিনি বলেন, কোনো ত্যাগ বা সংগ্রাম কখনো বৃথা যায় না, ইতিহাসও কখনো মিথ্যা হয় না। জুলাই গণঅভ্যুত্থান সেই সত্যেরই উজ্জ্বল প্রমাণ।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির...
৩৯ মিনিট আগে
জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি পথ হারালে এই জাদুঘরই নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের প্রেরণা জোগাবে।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি...
১ ঘন্টা আগে
