জাতীয়
শিক্ষার্থীদের ফ্রি ওয়াই–ফাই, শিক্ষকদের ট্যাব দেবে সরকার: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই–ফাই সুবিধা চালুর পরিকল্পনা করছে সরকার। একইসঙ্গে শিক্ষকদের প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ পরিকল্পনার কথা জানানো হয়।
জানা গেছে, নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের পক্ষ থেকে ১৮০ দিন বা ছয় মাসের একটি কর্মসূচি নেওয়া হচ্ছে। এ কর্মসূচির বিস্তারিত রূপরেখা তৈরির জন্য সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনায় যেসব উদ্যোগ রয়েছে
শিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ) জানিয়েছে, কর্মসূচির আওতায় কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে, যেমন-
‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষককে ট্যাব দেওয়া
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই–ফাই সুবিধা চালু
জাতীয় শিক্ষা কারিকুলাম পর্যালোচনা (কারিকুলাম রিভিউ)
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ

