অপরাধ

শিবালয়ে বাসে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


শিবালয়ে বাসে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক

ছবি: সংগৃহীত


মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ‘সেলফি পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার অভিযোগে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে সাড়ে ১৫’শ টাকাসহ হাতেনাতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভ। তিনি উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে।

অভিযোগের বিবরণ

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার সকালে সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছিলেন। এ সময় সুব্রত বিশ্বাসসহ অজ্ঞাত তিন-চারজন ব্যক্তি এসে তার কাছ থেকে বাস কাউন্টারের প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং সেখানে ডিউটি করতে নিষেধ করে।

এরপর সুব্রতসহ কয়েকজন প্রতি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তোলা শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি কোম্পানির ম্যানেজারকে জানালে তিনি থানায় অবহিত করেন। পরদিন দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সুব্রতকে আটক করে। তবে সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

সেলফি পরিবহন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মো. সবুর খান বলেন, ঢাকা–আরিচা মহাসড়কে দেড় শতাধিক সেলফি পরিবহনের বাস চলাচল করে। তিনি অভিযুক্তদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন, কিন্তু তারা উল্টো লাইনম্যান ও তার সঙ্গে দুর্ব্যবহার করে।

সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা

উথুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান সরকার টুটুল বলেন, বিষয়টি তিনি পুলিশের মাধ্যমে জেনেছেন। সুব্রত তার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেও দল কোনোভাবেই চাঁদাবাজিকে সমর্থন করে না। উপজেলা ও জেলা নেতাদের সঙ্গে আলোচনা করে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পুলিশের বক্তব্য

শিবালয় থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসে চাঁদা তোলার অভিযোগে সুব্রত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

 


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

৭ ঘন্টা আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

১৫ ঘন্টা আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

২ দিন আগে


গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক
গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক

গাজীপুরের শ্রীপুরে পিস্তলসদৃশ একটি লাইটার দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন, যৌতুক দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ আগস্ট) রাতে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, সম্প্রতি...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom