সাংবাদিক নির্যাতনের মামলায় নতুন মোড়, কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে
অনলাইন ডেস্ক
সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) মো. বজলুর রশিদ ও আজিজার রহমান (দুলু) উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফখরুল ইসলাম।
২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। পরবর্তীতে প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে আরিফুলের ওপর নির্যাতন, 'বন্দুকযুদ্ধে' হত্যার হুমকি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। ওই সময় মাদক রাখার অভিযোগে তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমাসহ জেলা প্রশাসক সুলতানা পারভীনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে আরিফুল ইসলাম জামিনে মুক্তি পান। পরবর্তীতে তিনি জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। পাঁচ বছর ধরে মামলাটি চলমান আছে। সম্প্রতি অভিযুক্ত সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন এবং স্থায়ী জামিনের জন্য আজ আদালতে হাজির হন।
আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম জানান, সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন জামিন নিতে এলে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করেন।
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...
১ মাস আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....
৩ মাস আগে
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা
৪ মাস আগে
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা
৫ মাস আগে
