জাতীয়

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে তারেক রহমান, বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের ঢল

অনলাইন ডেস্ক

১ মাস আগে


প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে তারেক রহমান, বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের ঢল

প্রধানমন্ত্রী তারিক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে কক্সবাজারে পৌঁছেছেন। মৌসুমি বায়ুর প্রভাবে জেলাজুড়ে বৃষ্টিপাত চললেও তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়ে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দর-এ অবতরণ করেন প্রধানমন্ত্রী। সপরিবারে আগত প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী এলাকায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর খনন করা ঐতিহাসিক পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে সেখানে একটি পথসভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনের দ্বিতীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রী চকরিয়ার দুলাহাজারা সাফারি পার্ক-এ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্ক পরিদর্শন করবেন।

এরপর পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। একই দিনে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চকরিয়া পৌর বাস টার্মিনালে একটি রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। পরে কক্সবাজার শহরের লং বিচ হোটেল-এ আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে ভোর থেকেই বিমানবন্দর এলাকায় জড়ো হন বিপুলসংখ্যক নেতাকর্মী। স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর ও আশপাশের এলাকা।

সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী সফরকে ঘিরে একদিন আগেই কক্সবাজারে পৌঁছেছেন। বিএনপি ও সরকারি সূত্রের মতে, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তারেক রহমানের এ সফর কক্সবাজারের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার
জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শহীদদের পরিবার ও আহতদের জন্য মোট ২ হাজার ৩৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মূল্যায়নের কাজ চলছে।মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর...

৪ মিনিট আগে


জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস জানতে এবং অনুপ্রাণিত হতে সহায়তা করবে।বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা

২১ মিনিট আগে


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকারের কথা জানান।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন ও রাষ্ট্রব্যবস্থার...

৫৪ মিনিট আগে


জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস

গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী জুলাই। এই মাস জাতিকে স্মরণ করিয়ে দেয়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে...

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom