সর্বশেষ খবর

নুরের উপর হামলা ও লক্ষীপদ দাসের জামিনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ

বান্দারবন জেলা প্রতিনিধি:রমজান আলী

১০ মাস আগে


নুরের উপর হামলা ও লক্ষীপদ দাসের জামিনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হল নুরের উপর যৌথবাহিনী ও নিষিদ্ধ আওয়ামীলীগ এবং জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বান্দরবানে 'মানববন্ধন ও বিক্ষোভ মিছিল' করেছে বিপ্লবী ছাত্র জনতা।

আজ (৩০ আগস্ট, ২০২৫) বিকেল ৩টায় বান্দরবান শহরের প্রেসক্লাব চত্বরে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি জনাব মিছবাহ উদ্দীন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি জনাব হাবিব আল মাহমুদ। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক জনাব মুফতী আবুল হাসান, এনসিপির সংগঠক তহীদুল ইসলাম মাসুম ও ছাত্র প্রতিনিধি জনাব সাইফ ইসলাম জিহাদী প্রমুখ।

বক্তারা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর যৌথবাহিনী এবং নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে জামিন দেওয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, এই হামলা শুধু নুরের উপর নয় বরং জুলাই বিপ্লবের উপর। বিপ্লোত্তর আইনশৃঙ্খলা বাহিনীর এমন ন্যাক্কারজনক আচরণ আগামী দিনের জন্য অশনিসংকেত। তাছাড়া এই হামলার দায় হাজারো শহিদের রক্তের উপর দাড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের এবং শহিদের রক্তের সাথে বেইমানী। বক্তারা হামলাকারী এবং হামলার মদদদাতাদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন, কথিত জাতীয় পার্টি বিগত আওয়ামীলীগের দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট রেজিমের অন্যতম সহযোগী। ভারত এবং হাসিনার মদদে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামীলীগ পুনর্বাসনের যে ঘৃণ্য ষড়যন্ত্র চলছে তা কোনোভাবেই এদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। এসময় বক্তারা আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি সহ ১৪দলকে নিষিদ্ধ করা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করার জোর দাবী জানান।

এছাড়াও বক্তারা, বান্দরবানে জুলাই আন্দোলনের হামলার নেতৃত্বদানকারী ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে উপযুক্ত প্রমাণ থাকা সত্বেও অন্যায়ভাবে জামিন দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। লক্ষীপদ দাসের নেতৃত্বে বান্দরবানে আন্দোলনকারীদের উপর হামলা হয়েছিলো। তারপরও সে কিভাবে জামিন পায় এবং ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, তা প্রশ্ন রাখেন। বান্দরবান সহ সারাদেশে আওয়ামীলীগের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। সরকার ও প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে থাকার কারণে এসব হচ্ছে বলে জানান। এসময় তারা জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতাদের গ্রেপ্তার করে বিচারের দাবী জানান।


ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে

ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...

৪ দিন আগে


ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....

২ মাস আগে


খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক

রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা

২ মাস আগে


মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা

রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom