আইন-আদালত

নির্বাচনে কারচুপির অভিযোগে আমিনুল হকের হাইকোর্টে মামলা

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক হাইকোর্টে মামলা করেছেন। তিনি ভোট পুনর্গণনার দাবি করেছেন।

রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক হাইকোর্ট বেঞ্চে মামলার শুনানি হতে পারে।

এর আগে গত ২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির অন্যান্য প্রার্থীরাও আবেদন করেন।

বিএনপির চার প্রার্থী হলেন-

  • কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ

  • রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম

  • রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা

  • রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আবেদন শুনানির জন্য হাইকোর্ট নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom