রাজনীতি

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া নাসীরুদ্দীন পাটওয়ারীর

অনলাইন ডেস্ক

২ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান–এর রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস–এর সুস্থতা কামনা করে দোয়া করেছেন জাতীয় নাগরিক পার্টি–এর মূখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ দোয়া করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দল-এর সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom