অপরাধ

মেট্রোরেল লাইনে ককটেল উদ্ধারে মামলা, এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


মেট্রোরেল লাইনে ককটেল উদ্ধারে মামলা, এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ

রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেলের লাইনের ওপর থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

কাফরুল থানা–পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব কাজীপাড়া মেট্রোস্টেশনের কাছে লাইনের ওপর থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একজন কর্মকর্তা বাদী হয়ে মেট্রোরেল আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

আজ শনিবার ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, পাশের কোনো ভবন বা ভবনের ছাদ থেকেই ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের মামলার রায়কে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছে পুলিশ।

এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমান বলেন, নিরাপত্তাব্যবস্থা কঠোর হওয়ায় কেউ মেট্রোস্টেশনে উঠে ককটেল নিক্ষেপ করেছে—এটা অসম্ভব। আবার পাশের ভবন থেকে ছুড়ে মারলে তা বিস্ফোরিত হওয়ার কথা। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কোনো কায়দায় মেট্রোরেল লাইনে ককটেলসদৃশ বস্তু রাখা হয়ে থাকতে পারে।

তিনি জানান, মেট্রোস্টেশন এলাকার নিরাপত্তা এমআরটি পুলিশ দেখলেও রেললাইনের নিরাপত্তার দায়িত্ব তাঁদের নয়।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ম মেনে উদ্ধার করা ককটেল নিষ্ক্রিয় করেছে।


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

১৪ ঘন্টা আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

২২ ঘন্টা আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

২ দিন আগে


গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক
গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক

গাজীপুরের শ্রীপুরে পিস্তলসদৃশ একটি লাইটার দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন, যৌতুক দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ আগস্ট) রাতে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, সম্প্রতি...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom