অপরাধ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা মামলায় গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড, স্বামীর ৩ দিন

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা মামলায় গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড, স্বামীর ৩ দিন

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার আয়েশার স্বামী রাব্বি শিকদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কায়ূম হোসাইন নয়ন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ওসমান মাসুম আয়েশা ও রাব্বির প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত আয়েশার ৬ দিন এবং রাব্বির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার সকালে মোহাম্মদপুরের বাসায় লায়লা আফরোজা (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করা হয়। সেদিন রাতেই গৃহকর্মী আয়েশাকে আসামি করে লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

মামলায় উল্লেখ আছে, সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। মাত্র চার দিন আগে গৃহকর্মীর কাজ নিয়েছিলেন আয়েশা। প্রতিদিনই তিনি বোরকা বা মুখ ঢেকে বাসায় যাতায়াত করতেন। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিনও তিনি বোরকা পরে বাসায় ঢোকেন এবং বের হন নিহত নাফিসার স্কুলড্রেস পরে।

গতকাল বুধবার ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে আয়েশা ও তাঁর স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চুরি করতে গিয়ে আয়েশাকে ধরে ফেলেন গৃহকর্ত্রী লায়লা। তাঁকে পুলিশে দেওয়ার কথা বললে ক্ষুব্ধ হয়ে লায়লাকে ছুরিকাঘাত করেন তিনি। মাকে বাঁচাতে এলে নাফিসাকেও ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যার পর আয়েশা বাথরুমে গোসল করে নাফিসার স্কুলড্রেস পরে পালিয়ে যান।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত চলমান রয়েছে।


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

৬ ঘন্টা আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

১৪ ঘন্টা আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

২ দিন আগে


গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক
গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক

গাজীপুরের শ্রীপুরে পিস্তলসদৃশ একটি লাইটার দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন, যৌতুক দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ আগস্ট) রাতে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, সম্প্রতি...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom