সর্বশেষ খবর

জুলাই স্পিরিট ধারন করে সংস্কার হয়নি:শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক

১২ মাস আগে


জুলাই স্পিরিট ধারন করে সংস্কার হয়নি:শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ পরিবারের স্থায়ী সংস্কার ও পরিবর্তনের চাওয়াকে উপেক্ষা করে রাজনীতিবিদরা অতিমাত্রায় ক্ষমতালোভী হয়েছেন। ছাত্রশিবির এটিকে সাপোর্ট করে না। আমরা সচেতন ছাত্র সংগঠন হিসেবে নানা বিষয় পর্যবেক্ষণ করছি। শহীদ পরিবারের সঙ্গে কথা বলে দেখেছি, গণহত্যার উল্লেখযোগ্য ও দৃশ্যমান বিচার দেখে তারাও দেশে নির্বাচন চায়।

শনিবার (১৬ আগস্ট) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন না চাওয়ার কারণ আমি দেখি না। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। গত ১৫ বছরের ফ্যাসিবাদের কাঠামো ভেঙে জুলাই স্পিরিটকে ধারণ করে এক বছরে যে সংস্কার হওয়ার কথা ছিল, তা হয়নি। এখানে দুঃখজনক বিষয় হলো রাজনৈতিক দলের মধ্যেও সেই স্বদিচ্ছা, উদারতার ঘাটতি দেখা দিয়েছে।

তিনি বলেন, ঐক্যমত কমিশনের রিপোর্টের অনেকগুলো বক্তব্য বা ডিবেট আমরা দেখেছি। সেখানে আমরা খুব আশাহত হয়েছি, অনেক রাজনীতিবিদরা ফ্যাসিবাদের কাঠামোকে ভাঙতে চাচ্ছেন না। তারা নিজেদের মধ্যে ফ্যাসিবাদের চর্চা ও নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চান কি না, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

শিবির সভাপতি বলেন, জুলাই ঘোষণাপত্রে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু বাদ পড়েছে। গণঅভ্যুত্থানে যারা অবদান রেখেছে, বিদেশে অবস্থান করে রেমিটেন্স পাঠিয়েছে, অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল, প্রত্যেক অংশীজনদের নাম উল্লেখ করা হয়নি।

অনুষ্ঠানে রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পর্ষদ সদস্য মাহাবুবার রহমান বেলাল, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান পাটোয়ারী ও ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া প্রমুখ। সঞ্চালনা করেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি আনিছুর রহমান।


ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে

ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...

১ মাস আগে


ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....

৩ মাস আগে


খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক

রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা

৪ মাস আগে


মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা

রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা

৫ মাস আগে

Dr.Mahfuzul Alom