জামায়াত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে:ডা.এস এম খালিদুজ্জামান
সিটি প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনের উদ্দ্যোগে আজ ২১ আগষ্ট (বৃহস্পতিবার) বিকাল ৪:৩০ মিনিটে মহাখালী ৭ তলা বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান ও খাবার বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা.এসএম খালিদুজ্জামান বলেন,মানবিক বাংলাদেশ গড়তে জামায়াত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় থাকবে।
তিনি আরও বলেন, বস্তি এলাকায় অগ্নিকান্ড সংগঠিত হচ্ছে,এটা পরিকল্পিত কোনো ঘটনা কি না? সেটা খতিয়ে দেখতে হবে।জামায়াতে ইসলামি আগামীতে ক্ষমতায় আসলে বস্তি এলাকায় টেকসই উন্নয়ন এর মাধ্যমে এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন অগ্রণ। ভূমিকা পালন করবেন।জামায়াতে ইসলামীর আমীর একজন মানবিক মানুষ। আগামীতে আমীরে জামায়াতের নেতৃত্বে সরকার গঠন হলে এ দেশের মানুষকে সাথে নিয়ে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলা হবে।মানুষের মৌলিক অধিকার খাদ্য,বস্ত্র,শিক্ষা,চিকিৎসা মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের শূরা সদস্য ও বনানী থানা জামায়াতের আমীর মিজানুর রহমান খান,গুলশান পশ্চিম থানা আমীর মাহমুদুর রহমান আজাদ,ঢাকা-১৭ আসনের নির্বাচন সমন্বয়ক ডা.শফিকুল ইসলাম জুয়েল,বিশিষ্ট সমাজসেবক আনোয়ার এলাহি,মহাখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাও: ওমর ফারুক মুজাহিদী ও ঢাকা -১৭ আসনের প্রচার সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...
১ মাস আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....
৩ মাস আগে
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা
৪ মাস আগে
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা
৫ মাস আগে
