ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্কারোপের হুমকি ট্রাম্পের, গুগলকে জরিমানার জের
অনলাইন ডেস্ক
গুগলকে মোটা অঙ্কের জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর অতিরিক্ত শুল্কারোপের হুমকি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে নিজেদের প্রভাব খাটিয়ে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে গত শুক্রবার গুগলকে ২.৯৫ বিলিয়ন ইউরো (প্রায় ২৯৫ কোটি ইউরো) জরিমানা করে ইউরোপীয় কমিশন। কমিশন অভিযোগ করে, বিজ্ঞাপন স্থান নির্ধারণ এবং বিষয়বস্তু নির্বাচনের মতো প্রযুক্তিগত ক্ষেত্রে গুগল নিজেদের পণ্যের প্রতি পক্ষপাত দেখিয়ে প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করেছে।
এই রায়কে 'ভুল' উল্লেখ করে গুগল আপিল করার ঘোষণা দিয়েছে। গুগল-এর গ্লোবাল রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান লি-অ্যান মুলহল্যান্ড বলেন, এই জরিমানা অযৌক্তিক এবং এর ফলে প্রস্তাবিত পরিবর্তনগুলো ইউরোপের হাজার হাজার ব্যবসাকে টিকে থাকতে কঠিন পরিস্থিতির মুখে ফেলবে।
এদিকে, একটি মার্কিন কোম্পানির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ইইউ মার্কিন করদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। বিজ্ঞাপন ক্রেতা ও বিক্রেতাদের জন্য পরিষেবা প্রদান করা কোনো প্রতিযোগিতা-বিরোধী কাজ নয়। বর্তমানে এ ধরনের সেবার অনেক বিকল্পও রয়েছে।
উল্লেখ্য, এটি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে গুগলের বিরুদ্ধে তৃতীয়বারের মতো বড় আকারের জরিমানা। এর আগে ২০১৮ সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে বাজারে নিজেদের একচেটিয়া আধিপত্য বিস্তারের অভিযোগে গুগলকে ৪.৩৪ বিলিয়ন ইউরো বা ৪৩৪ কোটি ডলার জরিমানা করা হয়েছিল।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
৯ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
১৪ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
১৫ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
১৫ ঘন্টা আগে
