আন্তর্জাতিক

ইসরাইলের প্রাণকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইসরায়েলের কেন্দ্রস্থলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় যে স্থানে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে সেখানে নির্মাণকাজ চলছিল। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

এছাড়া ইসরায়েল-এর আরেকটি এলাকায় গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে বিস্ফোরণের ধাতব টুকরার আঘাত পাওয়া গেছে বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।

ইসরায়েলের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা গুরুতর এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom