ইরানের পাশে থাকার আশ্বাস পুতিনের, শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপের মুখে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের প্রশংসা করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া সম্ভাব্য সব ধরনের ভূমিকা রাখতে প্রস্তুত।
সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব মন্তব্য করেন পুতিন।
বৈঠকে পুতিন বলেন, ইরানি জনগণ সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করছে, যা প্রশংসার দাবিদার। তিনি আশা প্রকাশ করেন, ইরান এই কঠিন সময় সফলভাবে অতিক্রম করে দ্রুত স্থিতিশীলতায় ফিরবে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, “আমরা এমন সবকিছু করব, যা ইরানের স্বার্থ এবং এই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করে। আমাদের লক্ষ্য দ্রুত শান্তি প্রতিষ্ঠা করা।”
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়ে রাশিয়া ইতোমধ্যে পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে সংরক্ষণের প্রস্তাবও দিয়েছে মস্কো, যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তা প্রত্যাখ্যান করে আসছে।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে রাশিয়ার সক্রিয়তা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে এবং ইরান-রাশিয়া কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
১১ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
১৬ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
১৭ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
১৭ ঘন্টা আগে
