আন্তর্জাতিক

ইরানের নতুন নেতা মোজতবা খামেনি অভিনন্দন জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন মোজতবা খামেনি সম্মানের সঙ্গে তার বাবার কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরিস্থিতিতেও ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।

তিনি আরও বলেন, রাশিয়া সবসময় তেহরান-এর পাশে থাকবে এবং ইরানের প্রতি অটল সমর্থন ও সংহতি বজায় রাখবে।

উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র দ্বিতীয় সন্তান মোজতবা খামেনি। তার মৃত্যুর পর তিনি দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন।

তবে মোজতবা খামেনির এ নির্বাচনে সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ-এর উপস্থাপক ব্রায়ান কিলমিড জানান, ট্রাম্প তাকে বলেছেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নির্বাচনে তিনি খুশি নন। তবে এ বিষয়ে ট্রাম্প এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom