আন্তর্জাতিক

ইরানের ৫০টির বেশি নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

৫ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে দেশটির ৫০টির বেশি নৌযান ধ্বংস বা ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমআল জাজিরা।

ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর জেনারেল ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন সাংবাদিকদের জানান, যুদ্ধের প্রথম ১০ দিনে যুক্তরাষ্ট্র ইরানের মাইন পেতে রাখা নৌযানগুলোকে লক্ষ্য করে বিশেষ অভিযান চালায়।

তিনি বলেন, এসব অভিযানে ইরানের ৫০টির বেশি নৌযান ধ্বংস বা ডুবিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে সমুদ্রপথে মাইন স্থাপনের কাজে ব্যবহৃত নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

জেনারেল কেইন আরও বলেন, ইরান পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্রের প্রাথমিক ধারণার তুলনায় ইরান এখনও ততটা শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হয়নি বলে তিনি দাবি করেন।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগও বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রের এই দাবির বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom