জাতীয়

হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা ছিল এবং তিনি রওনাও হয়েছিলেন। তবে যাত্রাপথে হঠাৎ বমি ও শারীরিক দুর্বলতা অনুভব করায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, “আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি-আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom