সর্বশেষ খবর

হাতিরঝিলে দুই তরুণী নিখোঁজের এক মাস পার, তদন্তে গড়িমসির অভিযোগ পরিবারে

স্টাফ রিপোর্টার

৮ মাস আগে


হাতিরঝিলে দুই তরুণী নিখোঁজের এক মাস পার, তদন্তে গড়িমসির অভিযোগ পরিবারে

নিখোঁজ দুই তরুণী - ছবি: সংগৃহীত


রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে দুই তরুণী নিখোঁজের এক মাস অতিবাহিত হলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। গত ৪ নভেম্বর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হওয়া দুই বোনের সন্ধান না মেলায় পরিবারের উদ্বেগ আরও বেড়েই চলছে।

পরিবারের অভিযোগ, নিখোঁজের পরদিনই থানায় জিডি করা হলেও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সম্ভাব্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ কিংবা ঘটনার মূল সূত্রগুলো খতিয়ে দেখার ক্ষেত্রেও গড়িমসি রয়েছে বলে পরিবারের দাবি।

নিখোঁজ তরুণীদের মা বলেন,
“এক মাস হয়ে গেলেও আমরা কোনো আপডেট পাচ্ছি না। অনেকবার থানায় যোগাযোগ করেছি, কিন্তু তদন্ত কতদূর এগিয়েছে—তা কেউ পরিষ্কারভাবে বলতে পারেনি। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।”

পরিবার জানায়, তদন্ত কর্মকর্তাদের বারবার অনুরোধ করা হলেও তারা অনেক সময় ফোন ধরেন না কিংবা অস্পষ্ট তথ্য দিয়ে এড়িয়ে যান। ফলে দুই তরুণী কোথায় আছে, তারা নিরাপদে আছে কি না—এ নিয়ে পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম মতুর্জা দি সিটি সিগন্যাল-কে জানান,
“আমি সদ্য এই থানায় বদলি হয়ে এসেছি। পুরো ঘটনা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ হওয়ার আগে বিস্তারিত কিছু বলা ঠিক হবে না।”

তিনি আরও বলেন যে, ক্যামেরার সামনে বক্তব্য দিতে তিনি আগ্রহী নন। কারণ—
“এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে মিডিয়াকে কথা বলার পারমিশন নেই। যা বলার ডিসি স্যার বলবেন।”

তার এই মন্তব্যে ভুক্তভোগী পরিবার আরও উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। পরিবার মনে করছে, ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশের উচিৎ ছিল দ্রুত ও সমন্বিত তৎপরতা নিশ্চিত করা।

স্থানীয় মানুষজন ও মানবাধিকারকর্মীরা মনে করছেন—দুই তরুণী নিখোঁজ হওয়া একটি গুরুতর ঘটনা। দ্রুত তদন্ত ও উদ্ধারে পুলিশের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

পরিবার এখন প্রধান-উপদেষ্টার দপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের হস্তক্ষেপ প্রত্যাশা করছে।


ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে

ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...

১ মাস আগে


ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....

৩ মাস আগে


খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক

রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা

৪ মাস আগে


মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা

রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা

৫ মাস আগে

Dr.Mahfuzul Alom