অপরাধ

হাদি হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইনকিলাব মঞ্চ–এর আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার বোন মাসুমা হাদি।

সোমবার (৯ মার্চ) সকালে নলছিটি উপজেলা-র খাসমহল এলাকায় নিজ বাড়িতে বসে একটি গণমাধ্যমকে তিনি এ দাবি জানান।

মাসুমা হাদি বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম মাসুদ একজন শুটার। তাকে গ্রেপ্তার করা হওয়ায় তারা কিছুটা আশাবাদী। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা নির্দেশ দিয়েছে, কারা অর্থ জুগিয়েছে এবং কারা তাকে জেল থেকে জামিনে বের করতে সহায়তা করেছে-এসব বিষয়ও তদন্তের মাধ্যমে সামনে আনা প্রয়োজন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, পুরো গ্যাং যেন সামনে আসে এবং জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হয়। শুধু ফয়সালকে বলির পাঁঠা বানানো হলে তা ন্যায়বিচার হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রোববার হাদি হত্যাকাণ্ডের আড়াই মাস পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন-কে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

পরিবারের দাবি, শুধু ফয়সালকে ফাঁসি দিয়ে যেন ‘পর্দার আড়ালের মূল খুনিদের’ আড়াল করা না হয়। একই সঙ্গে ফয়সাল ও আলমগীরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় আলোচনায় আসেন শরীফ ওসমান হাদি। পরে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর, ঢাকা এলাকায় গণসংযোগে গেলে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা আততায়ী তাকে গুলি করে। পরে তিনি নিহত হন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom