গুলির মুখেও থামেননি মালালা: মৃত্যুর দ্বার থেকে নোবেলজয়ীর যাত্রা
আন্তর্জাতিক ডেস্ক
মাথা ভেদ করে বেরিয়ে যাওয়া একটি গুলি মুহূর্তেই নিথর করে দিয়েছিল পুরো শরীর। চিকিৎসকরা তখন বেঁচে থাকার কোনো আশাই দেখাননি। কিন্তু প্রায় অসম্ভবকে জয় করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন মালালা ইউসুফজাই। ২০১২ সালের ৯ অক্টোবরের সেই প্রাণঘাতী হামলার পর শুধু বেঁচে যাওয়াই নয়—নারী শিক্ষার অধিকার নিয়ে বিশ্বব্যাপী প্রতীক হয়ে ওঠেন তিনি এবং শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে ইতিহাস গড়েন।
২০১২ সালের ৯ অক্টোবর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় এক ভয়াবহ ঘটনার শিকার হন তখনকার ১৫ বছর বয়সী মালালা ইউসুফজাই। প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসে ওঠেন তিনি। হঠাৎ তালেবানের এক বন্দুকধারী বাসে উঠে মালালাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথায় প্রবেশ করে কানের পাশ দিয়ে বেরিয়ে যায় এবং মস্তিষ্কের অত্যন্ত সংবেদনশীল অংশে মারাত্মক আঘাত হানতে পারত।
গুলিবিদ্ধ অবস্থায় মালালাকে দ্রুত পেশোয়ারের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা ছিল চরম সংকটাপন্ন। সেনা নিউরোসার্জন কর্নেল জুনায়েদ খান পরীক্ষা করে দেখেন, কয়েক ঘণ্টার মধ্যেই মস্তিষ্কে ফোলা বেড়ে গেলে তার জীবন রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হলেও শুরুতে পরিবার এতে সম্মতি দেয়নি। তবে অস্ত্রোপচার না করলে মৃত্যু কিংবা স্থায়ী পক্ষাঘাতের ঝুঁকি রয়েছে—এ কথা বুঝিয়ে শেষ পর্যন্ত তাদের রাজি করান চিকিৎসকরা।
মধ্যরাতের পর শুরু হওয়া অস্ত্রোপচারে খুলির একটি অংশ সরিয়ে মস্তিষ্কে জমে থাকা রক্ত পরিষ্কার করা হয় এবং মালালাকে ভেন্টিলেশনে রাখা হয়। এতে সাময়িকভাবে তার জীবন রক্ষা পায়। তবে পরবর্তী সময়ে সংক্রমণ ও অঙ্গপ্রত্যঙ্গের জটিলতায় তাকে মেডিক্যালি ইন্ডিউসড কোমায় রাখা হয়, তখনো বেঁচে থাকা ছিল অনিশ্চিত।
পরে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির উদ্যোগে মালালাকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আধুনিক চিকিৎসা ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। চিকিৎসকদের মতে, গুলি সরাসরি মস্তিষ্কে না লাগা, দ্রুত অস্ত্রোপচার এবং উন্নত চিকিৎসা ব্যবস্থাই মালালার জীবন বাঁচানোর মূল কারণ।
পরবর্তীতে মুখের পুনর্গঠনমূলক অস্ত্রোপচার, ককলিয়ার ইমপ্ল্যান্ট এবং টাইটানিয়াম প্লেট বসানোর মাধ্যমে তার শারীরিক ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি হাঁটতে, লিখতে ও পড়তে সক্ষম হন। দীর্ঘ ফিজিওথেরাপি ও মানসিক কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসেন মালালা।
ভয়াবহ সেই অভিজ্ঞতা তাকে থামিয়ে দিতে পারেনি। বরং নারী শিক্ষার অধিকার ও সচেতনতার প্রশ্নে তিনি আরও দৃঢ় অবস্থান নেন। বিশ্বজুড়ে শিক্ষার পক্ষে সোচ্চার ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা ইউসুফজাই—বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হিসেবে ইতিহাসে স্থান করে নেন তিনি।
মালালার জীবনকথা আজ শুধু চিকিৎসা বিজ্ঞানের সাফল্যের গল্প নয়, বরং অদম্য মানবিক ইচ্ছাশক্তি ও সাহসের এক অনন্য দৃষ্টান্ত।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
৮ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
১৩ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
১৪ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
১৪ ঘন্টা আগে
